সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পূর্ব তিমুরে হিলারিমার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল বৃহস্পতিবার পূর্ব তিমুর সফর করেছেন। এশিয়ার নব্য ও দরিদ্রতম দেশটিতে এটাই কোনো মার্কিন শীর্ষ কর্মকর্তার প্রথম সরকারি সফর। পূর্ব তিমুরের স্কুলশিক্ষার্থীরা প্রেসিডেন্ট প্রাসাদ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে হিলারিকে অভ্যর্থনা জানায়। নেচে-গেয়ে তারা অতিথিকে বরণ করে নেয়। পরে হিলারি দেশটির কফি প্রক্রিয়াকরণের একটি কারখানা পরিদর্শন করেন। এএফপি। কোস্টারিকায় ভূমিকম্পলাতিন আমেরিকার দেশ কোস্টারিকায় গতকাল বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৬। এতে অন্তত একজনের প্রাণহানি ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্প আঘাত হানার পরপরই বিদ্যুৎব্যবস্থা ও ফোনলাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এএফপি।জীবিত উদ্ধারফ্রান্সের আল্পস পর্বতমালা এলাকায় একটি গাড়ির ভেতরে তিনটি মৃতদেহের মধ্য থেকে চার বছর বয়সী একটি মেয়েকে জীবিত অবস্থায় গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। পূর্ণবয়স্ক তিন ব্যক্তিকে ওই গাড়ির ভেতরে হত্যা করা হয়। এ ছাড়া, স্থানীয় একটি জঙ্গল থেকে অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ অপর এক মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সরকারের আইনজীবী এরিক মেইলদ বলেন, ইংরেজিভাষী মেয়েটি আট ঘণ্টাব্যাপী ওই লাশগুলোর নিচে লুকিয়ে ছিল। এপি।