সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ব্যাগ নিয়েহুলস্থুলনরওয়ের রাজধানী অসলোতে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি পরিত্যক্ত ব্যাগ নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। সন্ত্রাসীরা নাশকতা সৃষ্টির জন্য ব্যাগটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক রেখে গেছে সন্দেহে নিরাপত্তা কর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় অগ্নিনির্বাপণ ও জরুরি চিকিৎসা বিভাগে। শেষ পর্যন্ত ব্যাগের ভেতর কিছু ময়লা ছেঁড়া কাপড় ছাড়া আরও কিছুই মেলেনি। এএফপি।ব্রিটিশ সেনা নিহতআফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক বিস্ফোরণে ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, সঙ্গিন জেলায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এই নিয়ে ২০০১ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে নিহত ব্রিটিশ সেনার সংখ্যা ৩১৪ জনে দাঁড়াল। বিবিসি অনলাইন।বোমা বিস্ফোরণইরাকের বাগদাদে পৃথক দুটি বোমা বিস্ফোরণে আরও পাঁচজন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেন, বাগদাদের পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে চারজন এবং দক্ষিণাঞ্চলে গাড়িবোমায় একজন নিহত হন। বাগদাদে শক্তিশালী বিস্ফোরণে ৪০ জন নিহত হওয়ার পরদিন এসব ঘটনা ঘটে। বিবিসি অনলাইন।তাইওয়ানে ভূমিকম্পতাইওয়ানের পূর্ব উপকূলে গতকাল শুক্রবার কয়েক ঘণ্টার মধ্যে মাঝারি ধরনের দুটি ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর জানায়, দ্বিতীয় ভূমিকম্পটি হয় স্থানীয় সময় সকাল আটটা ৪১ মিনিটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী তাইপে থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে। এএফপি।