সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেঁচো খুঁড়তে সাপ!বইয়ের ব্যাগে গুলিভর্তি একটি পিস্তল নিয়ে স্কুলে গিয়েছিল নয় বছরের এক ছেলে। সহপাঠীরা সেই তথ্য স্কুল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই ছাত্রের কাছ থেকে পিস্তলটি উদ্ধার করে। পরে সেই ছাত্রের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রের বিশাল মজুদ খুঁজে পায় পুলিশ। মজুদের মধ্যে ছিল ১৩ হাজার গুলি, বিভিন্ন ধরনের পিস্তল, একে-৪৭ রাইফেলসহ উজি সাবমেশিন গান। গত শুক্রবার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর হারমোসিলোয় এ ঘটনা ঘটে। রয়টার্স।হীরা গেলায়শ্রীলঙ্কায় হীরা গিলে ফেলায় এক চীনা পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক রত্ন ও অলংকার প্রদর্শনী চলার সময় একটি স্টলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিদর্শন করার এক ফাঁকে চোউ চেং নামের ওই পর্যটক হীরাটি গিলে ফেলেন। হীরাটির দাম প্রায় ১৩ হাজার ৬০০ ডলার। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে তিনি সেটি গিলেছিলেন। পরে এক্স-রেতে দেখা গেছে, হীরাটি তাঁর গলায় আটকে আছে। রয়টার্স।