সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলিভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় গত ৩০ আগস্ট সড়কপথে দক্ষিণ দিনাজপুর গিয়েছিলেন। পরদিন জেলার বুনিয়াদপুরে ছিল কর্মসূচি। কিন্তু অনুষ্ঠানস্থলের ছয় কিলোমিটার দূরে তীব্র যানজটে আটকা পড়ে তাঁর গাড়ি। অগত্যা মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। সঙ্গে জেলা প্রশাসকসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা ছিলেন। ছিলেন না কেবল পুলিশ সুপার। এ ঘটনায় পুলিশ সুপারের ওপর ভীষণ ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। এর ছয় দিন পর তিনি পুলিশ সুপারের বদলির আদেশ দেন। কলকাতা প্রতিনিধি।জাদুর নগর!ভারতের প্রখ্যাত জাদুকর পি সি সরকার (জুনিয়র) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মহকুমা শহর শিলিগুড়িতে একটি জাদুর নগর বানাতে চান। গত শুক্রবার শিলিগুড়িতে গিয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘এ জন্য চাই জমি। জমি পেলেই এখানে আসব, জাদুর নগর বানাব।’ তিনি আরও বলেন, ‘আমার জীবনের প্রথম জাদুর প্রদর্শনী আমি করেছিলাম এই শিলিগুড়ি শহরেই। তাই জাদুশিল্পকে চাঙা করতে শিলিগুড়িতেই জাদুর নগর বানাতে চাই।’ কলকাতা প্রতিনিধি।