সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মাওবাদী রুখতেমাওবাদী কার্যক্রম রুখতে ভারতের কেন্দ্রীয় সরকার এবার নতুন একটি গুপ্তচর বাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে গত সোমবার নয়াদিল্লিতে এ কথা জানান। তিনি বলেন, এই বাহিনীর সদস্যদের নেওয়া হবে মূলত মাওবাদী-অধ্যুষিত এলাকা থেকে। তাদের কেন্দ্রীয় পুলিশের মর্যাদা দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আত্মসমর্পণকারী মাওবাদীদের। কলকাতা প্রতিনিধি।হস্তান্তর নয়তুরস্কে আশ্রয় নেওয়া ইরাকের ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশেমিকে ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে না। গতকাল মঙ্গলবার তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ইরাকের একটি আদালত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত রোববার হাশেমিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে তিনি আদালতের রায়কে প্রত্যাখ্যান করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ বলেন, ‘হাশেমি যত দিন চাইবেন, তত দিনই আমাদের দেশ তাঁকে আশ্রয় দেবে।’ এএফপি।