সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পাঁচ কোটি রুপিতেদিল্লিতে পাঁচ কোটি রুপির বিনিময়ে ২০ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়েছে। আদালতের মাধ্যমে স্বামী-স্ত্রীর সমঝোতায় তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ১৯৯২ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের মধ্যে বনিবনা না হওয়ায় স্বামীর কাছে স্ত্রী বিবাহবিচ্ছেদ চান। ঠিক হয়, স্ত্রীকে পাঁচ কোটি রুপি দেবেন স্বামী এবং তাঁর কাছে ছেলে ও স্ত্রীর কাছে থাকবে মেয়ে। কলকাতা প্রতিনিধি।রাজার কঙ্কালযুক্তরাজ্যের প্রত্নতাত্ত্বিকেরা ইংল্যান্ডের মধ্যাঞ্চলে একটি গাড়ি রাখার পার্কের নিচে একটি কঙ্কাল পেয়েছেন। তাঁরা ধারণা করছেন, এটি মধ্যযুগের রাজা তৃতীয় রিচার্ডের হতে পারে। ইউনিভার্সিটি অব লিচেস্টারের গবেষকেরা বলেন, তাঁরা একটি পুরুষ কঙ্কাল পেয়েছেন। কঙ্কালটি বেশ ভালোভাবে সংরক্ষণ করা ছিল। ঐতিহাসিকেরা রিচার্ড সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, এ কঙ্কালের মধ্যে সেই সাদৃশ্য পাওয়া গেছে। কঙ্কালটির ডিএনএ পরীক্ষা চলছে। রিচার্ড ১৪৮৫ সালে মারা যান। এএফপি