সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ জনের মৃত্যুভারতের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধস ও বন্যায় অন্তত ২৮ জন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে। হিমালয় পর্বতের কাছাকাছি এলাকায় অবস্থিত উত্তরাখন্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ ও বাগেশ্বর জেলায় গতকাল শুক্রবার ২৮ জনের লাশ উদ্ধার করা হয়। রাজ্যের দুর্যোগব্যবস্থাপনা কর্মকর্তা পীযূষ রতেলা বলেন, রুদ্রপ্রয়াগে আরও কয়েকজন লোক ভূমিধসে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উত্তরাখণ্ডে গত বুধবার থেকে টানা বর্ষণ হয়েছে। এএফপি।অগ্ন্যুৎপাতগুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ফুয়েগো থেকে গত বৃহস্পতিবার কয়েক দফায় অগ্ন্যুৎপাত হয়। জ্বালামুখ থেকে নির্গত উত্তপ্ত পাথরখণ্ড প্রায় এক হাজার মিটার উঁচুতে উঠে যাচ্ছে এবং আশপাশের ঢালে গলিত পদার্থ প্রবাহিত হচ্ছে। দেশটির রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওই আগ্নেয়গিরি থেকে এর আগে ১৯৯৯ সালে এত বড় অগ্ন্যুৎপাত হয়েছিল। বিবিসি।