সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মুক্তিলাভকম্বোডিয়ার খেমাররুজ শাসনামলের সাবেক ‘ফার্স্ট লেডি’ লেং থিরিথ গতকাল রোববার মুক্তি পেয়েছেন। বিচারের মুখোমুখি হওয়ার মতো যথেষ্ট সুস্থ না হওয়ায় তাঁকে মুক্তি দেন দেশটির যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। আদালতের মুখপাত্র নেথ ফিকত্রা বলেন, থিরিথকে শর্তসাপেক্ষে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। ৮০ বছর বয়সী থিরিথ মানসিকভাবে সুস্থ নন বলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন। ২০০৭ সালে থিরিথকে আটক করা হয়েছিল। খেমাররুজরা ১৯৭৫-৭৯ সালে বহু মানুষকে হত্যা করে। এএফপি।নিষেধাজ্ঞা প্রত্যাহারমালদ্বীপ সরকার দেশটিতে নারী-পুরুষের প্রকাশ্য নাচের ওপর আরোপিত নিষেধাজ্ঞা গতকাল রোববার প্রত্যাহার করেছে। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয় ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। প্রেসিডেন্টের মুখপাত্র আব্বাস রিজা বলেন, নারী-পুরুষের যৌথ নাচের ওপর কোনো নিষেধাজ্ঞা কখনো থাকবে না। কারণ, কারও স্বাধীনতায় বাধা দেওয়া দেশের সংবিধান অনুযায়ী নিষিদ্ধ। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাটি ছিল তাদের দৃষ্টিভঙ্গি, কোনো আইনি বাধা নয়। এএফপি।