সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেঁচোর বিয়ে!তাইওয়ানে রীতিমতো আচার অনুষ্ঠানের মাধ্যমে ৭০টি কেঁচোর বিয়ে দেওয়া হয়েছে। পরিবেশ ও মাটির ক্ষয় সমস্যার ব্যাপারে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলীয় তাইনান শহরের একটি পার্কে গতকাল সোমবার ওই বিয়ের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের নেতা হুয়াং সেন-নান বলেন, বিয়েতে তাইওয়ানের ঐতিহ্যবাহী প্রথা অনুসরণ করা হয়েছে। মাটি ও পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করে তোলাই এ আয়োজনের লক্ষ্য। এএফপি।পুরুষ কর্মী নয়নারীর অন্তর্বাস বিক্রির কাজে পুরুষ কর্মীদের নিয়োজিত রাখার দায়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের প্রায় ১০০টি দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। গণমাধ্যমের খবরে গত রোববার একথা জানানো হয়েছে। কর্মজীবী নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। এসব পণ্যের বিক্রয়কর্মী হিসেবে পুরুষদের নিয়োগ চলতি বছরের শুরুতেই নিষিদ্ধ করা হয়েছিল। এএফপি।