সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বাঘের সুরক্ষায়চোরা শিকারিদের হাত থেকে বাঘকে সুরক্ষা দিতে ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের লক্ষৌ বেঞ্চ একটি বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ-সংশ্লিষ্ট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি অমিতাভ লালা ও বিচারপতি অনিল কুমারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ উত্তর প্রদেশের রাজ্য সরকারকে এই নির্দেশ দেন। উত্তর প্রদেশের লখিমপুর জেলার সংরক্ষিত বনাঞ্চলে চোরা শিকারিদের হাতে বাঘ শিকারের ঘটনা বেড়ে যাওয়ায় জনৈক সতীশ কুমার হাইকোর্টে ওই আবেদন করেন। কলকাতা প্রতিনিধিসেই কুকুরকে ক্ষমাফ্রান্সের দরদোন অঞ্চলে বন্দুক নিয়ে এক ব্যক্তি হরিণ শিকারে গিয়েছিলেন। রেনে নামের ওই ব্যক্তি সঙ্গে নিয়েছিলেন নিজের পোষা তিন কুকুরকে। একপর্যায়ে দুই কুকুর একটি হরিণের পিছু নেয়। রেনের পেছনে থাকা কুকুরটি আকস্মিকভাবে তাঁকে জাপটে ধরে। এ সময় দুর্ঘটনাবশত কুকুরের চাপ লেগে বন্দুক থেকে গুলি বের হয়ে রেনের ডান হাতে লাগে। পরে সেই হাত কেটে ফেলতে হয়। তবে রেনে বলেন, সেই কুকুরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এএফপি।