সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
এক লাখ ৭০ হাজারভারত থেকে এক লাখ ৭০ হাজার মুসলিম নাগরিক এবার পবিত্র হজ পালনে যাচ্ছেন। সরকারি হজ কমিটির মাধ্যমে যাচ্ছেন এক লাখ ২৫ হাজার এবং বেসরকারি সংস্থার মাধ্যমে যাচ্ছেন ৪৫ হাজার। কেবল পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এবার হজে যাচ্ছেন সাড়ে ১২ হাজার। কলকাতায় গত সোমবার থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। প্রথম দিনে দুটি বিমানে যাত্রা করেন ৮৪৬ জন হজযাত্রী। কলকাতা প্রতিনিধি।সৌররিকশা পরিবেশ উপযোগী সৌরশক্তিচালিত তিন চাকার রিকশা তৈরি করেছেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকার বাসিন্দা সুধীর বসু। সোলেক্স নামের এই সৌররিকশার উদ্বোধন করা হয় গত মঙ্গলবার। চালানোও হয় হাওড়ার রাস্তায়। সৌরশক্তির পাশাপাশি ব্যাটারিতেও চলবে সোলেক্স। পশ্চিমবঙ্গ নবায়নযোগ্য জ্বালানি দপ্তরের আর্থিক সহযোগিতায় এই রিকশা তৈরি করেন সুধীর বসু। কলকাতা প্রতিনিধি।ভিডিওর ফাঁদেতাইওয়ানে প্রায় এক হাজার সরকারি কর্মচারীকে ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক ক্লাসে অংশ নিতে হবে। একজন সরকারি কর্মকর্তা গতকাল বুধবার তথ্যটি জানান। নিউ তাইপে সিটির স্থানীয় সরকার গত মাসে ছয় হাজার কর্মচারীকে একটি ই-মেইল পাঠায়, যাতে যৌনদৃশ্যের ভিডিও সংযুক্ত বলে উল্লেখ ছিল। হ্যাকিং ও ভাইরাস আক্রমণ থেকে কম্পিউটার সুরক্ষায় কর্মচারীদের সতর্কতা যাচাই করতেই কর্তৃপক্ষ ওই ই-মেইল পাঠিয়েছিল। কাজের বাইরে সব ধরনের ই-মেইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও প্রায় এক হাজার কর্মচারী ওই বিশেষ ই-মেইল ওপেন করে। তাই এখন তাদের বাধ্যতামূলক ক্লাসে যোগ দিতে হবে। এএফপি।