সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদ্দামের নাম লেখায়মসজিদের দেয়ালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাম লেখার অভিযোগে তিকরিতের ওই মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এক মুখপাত্র জানান, ইমামের নাম জুমা ইসা আদ্দাহিমা। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। আজ রোববার তাঁকে বিচারের জন্য আদালতে হাজির করা হবে। ২০০২ সালে নির্মাণের সময় মসজিদটির নামকরণ করা হয়েছিল ‘গ্রেট সাদ্দাম মস্ক’। কিন্তু ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে সাদ্দাম হোসেনের পতন হলে মসজিদটির নাম পাল্টে ‘গ্রেট তিকরিত মস্ক’ রাখা হয়। এএফপি।স্কুলবালকের কারাদণ্ডদুজনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে ব্রিটেনে ১৫ বছরের এক স্কুলবালককে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর নাম আকমল মিয়া। জানা গেছে, গত বছরের জুনে দক্ষিণ লন্ডনে মালেহা নামক ১৫ বছর বয়সী এক মেয়ের সঙ্গে আকমলের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। তবে আকমল সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য মালেহাকে চাপ দেয়। সে তা অস্বীকার করলে ক্ষুব্ধ আকমল মালেহার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মালেহা ও তার ২১ বছর বয়সী বোন মারা যায়। এএফপি।