সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি জানতেন নাআফগানিস্তানে যুক্তরাজ্যের প্রধান সামরিক ঘাঁটিতে এক নারী সেনা সন্তানের জন্ম দিয়েছেন। তবে ওই নারী সেনা জানতেনই না যে তিনি গর্ভধারণ করেছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানায়, প্রসূতি মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে। এ ছাড়া তাদের পরিচর্যার জন্য যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ দলকেও আফগানিস্তানে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, কর্মক্ষেত্রে কোনো গর্ভবতী নারীকে মোতায়েন করার বিষয়টি ব্রিটিশ সামরিক বাহিনীর নীতিতে পড়ে না। রয়টার্স।প্রতিবেদন করায়দুর্নীতির তদন্ত নিয়ে সংবাদ প্রকাশ করায় মিয়ানমারের দ্য ভয়েস উইকলির প্রধান সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মানহানির মামলা করেছে খনি মন্ত্রণালয়। আদালত অভিযোগটি গ্রহণ করেছেন। নতুন করে দুই গণমাধ্যম ব্যক্তিত্বের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনায় গণমাধ্যমের ওপর খবরদারি কমাতে সরকারের সংস্কার পরিকল্পনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে মিয়ানমারের নতুন তথ্যমন্ত্রী অং চি সম্প্রতি ঘোষণা দেন, গণমাধ্যমকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে আইনটি বাতিল করা হতে পারে। এএফপি।