সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যাস বদলরাতের অন্ধকারে চলাফেরা করতে এবং মানুষের সাক্ষাৎ এড়াতে নেপালের দক্ষিণাঞ্চলে বাঘ অভ্যাস বদল করছে। গবেষকেরা সম্প্রতি এ কথা জানিয়েছেন। দুই বছর ধরে নেপালের চিতোয়ান ন্যাশনাল পার্কে বাঘের গতিবিধির ওপর একটি সমীক্ষা চালানো হয়। সম্প্রতি সমীক্ষার ফলাফল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষকরা জানান, বাঘের নৈশকালীন তৎপরতা এটাই নির্দেশ করে, মানুষের সঙ্গে সহাবস্থান করতে বাঘ দিনের বদলে রাতেই শিকার করার অভ্যাস করছে। এএফপি। শান্তি সমাবেশ মিয়ানমারে সেনাবাহিনী ও সংখ্যালঘু কাচিন বিদ্রোহীদের মধ্যকার দীর্ঘদিনের সংঘাতের অবসান চেয়ে গতকাল শুক্রবার আয়োজিত শান্তি সমাবেশে শত শত লোক যোগ দেয়। বর্ণিল শোভাযাত্রায় কাচিন, শিল্পী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে জড়ো হন। এ সময়ে তাঁরা যুদ্ধ বন্ধের স্লোগান লেখা রংবেরঙের প্ল্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করছিলেন। এএফপি।