সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা প্রত্যাহারভারত থেকে মুরগির ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান। দেশটির আমদানি করা ডিমের প্রায় ৩৩ শতাংশই আসত ভারত থেকে। কিন্তু চলতি বছরের শুরুর দিকে ভারতের উত্তরাঞ্চলে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে। এই খবরের পরিপ্রেক্ষিতে গত মার্চে দেশটি থেকে ডিম আমদানি নিষিদ্ধ করে ওমান। প্রায় তিন মাস আগে ওয়ার্ল্ড অরগানাইজেশন ফর অ্যানিমেল হেল্থ ঘোষণা দেয়, ভারত বার্ড ফ্লু মুক্ত। গত শুক্রবার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। টাইমস অব ইন্ডিয়া অনলাইন। বাঘের মুখেযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত শুক্রবার এক যুবক চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন চিড়িয়াখানার বাঘের মুখে। প্রায় ১০ মিনিট ধরে ওই যুবক বাঘের সঙ্গে লড়াই করেন। বাঘের আক্রমণে তাঁর একটি হাত ও পা ভেঙে গেছে। পরে চিড়িয়াখানার কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ব্রংক্স চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। চিড়িয়াখানার পরিচালক জিম ব্রেহেনি বলেন, ‘২৫ বছর বয়সী ওই যুবকের ভাগ্য ভালো। আমাদের কর্মীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার-তৎপরতা শুরু করায় প্রাণে বেঁচে গেছেন।’ দ্য হিন্দু অনলাইন।