সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে দাঙ্গাইয়েমেনের উত্তরাঞ্চলীয় আমরান প্রদেশে গত শনিবার শিয়া-সুন্নি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সমর্থক মুসলিম সুন্নি সালাফি গোষ্ঠী এবং শিয়া হাউদি বিদ্রোহীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সপ্তাহ খানেক আগে ইয়েমেনি সরকার আমরান প্রদেশসহ আরও দুটি প্রদেশে ইসলাহ পার্টি থেকে গভর্নর নিয়োগ দিলে বিদ্রোহী হাউদিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পরে। এর জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। গত বছর সুন্নি সালাফি ও শিয়া হাউদি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ২০০ নিহত হয়েছিল। এপি। এমপি নিহতসোমালিয়ার রাজধানী মোগাদিসুর ওয়াবেরি জেলায় গত শনিবার আততায়ীর গুলিতে সরকারদলীয় পার্লামেন্ট সদস্য মুস্তাফ হাজি মোহামেদ নিহত হয়েছেন। পার্লামেন্টের স্পিকার মোহামেদ ওসমান জাওয়ারি এ কথা জানান। দেশটিতে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো পার্লামেন্ট সদস্য হত্যাকাণ্ডের শিকার হলেন। ধারণা করা হচ্ছে, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাব জঙ্গিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আল-জাজিরা।