সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
এখনো নিখোঁজনেপালে হিমালয়ের তুষারধসের ঘটনায় গতকাল সোমবারও দুজন ফরাসি ও একজন কানাডীয় পর্বতারোহীর কোনো খোঁজ মেলেনি। স্থানীয় জেলা পুলিশের প্রধান বসন্ত বাহাদুর কুনার এ কথা জানান। তিনি বলেন, তাঁরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান শেষ করেছেন। তবে নিখোঁজ ওই তিনজনের জন্য স্থানীয় শেরপারা পাহাড়ি এলাকাটিতে অভিযান চালিয়ে যাচ্ছেন। নেপালের পর্যটন সংস্থা সাতজন নিখোঁজ বলে আগে জানালেও পুলিশ জানিয়েছে, এর মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে। এএফপি। প্রতিবাদকারীকে হত্যাচীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের পানজিন এলাকায় ওয়াঙ শুজি (৩৬) নামের একজন বাড়ির মালিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করায় তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ। গত শুক্রবার উচ্ছেদকারীরা শুজির বাড়ি ভেঙে ফেলার সময় এর প্রতিবাদ হিসেবে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। এরপরই পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। সরকারি প্রচারমাধ্যম চায়না ডেইলি গতকাল সোমবার এ কথা জানায়। চীনে সরকারের জমি অধিগ্রহণকে গুরুত্বপূর্ণ একটি সামাজিক সমস্যা হিসেবে দেখা হয়। এএফপি।