সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আরও সংস্কারভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম গতকাল বৃহস্পতিবার বলেছেন, সরকার নতুন করে অর্থনৈতিক সংস্কারের প্রস্তুতি নিচ্ছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে, ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি আনতে বিনিয়োগ বাড়ানো। দুর্নীতির অভিযোগ আর কূটনৈতিক ঝামেলায় মনমোহন সরকারে দীর্ঘদিন থেকেই অচলাবস্থা চলছে। দুই সপ্তাহ আগে মনমোহনের প্রশাসন হঠাৎ বেশ কিছু অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপ নেয়। অর্থমন্ত্রী বলেন, নতুন করে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ তুলে ধরা হবে। অর্থমন্ত্রী বলেন, নতুন করে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ তুলে ধরা হবে। এএফপি।ওয়েইওয়েইর হারচীনের ভিন্নমতাবলম্বী চিত্রশিল্পী আই ওয়েইওয়েইর করা আপিল আবেদন গতকাল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন একটি আদালত। বেইজিংয়ের আদালত থেকে বেরিয়ে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, আগের রায়ই বহাল রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে। তাঁর প্রতিষ্ঠিত ফেইক কালচারাল ডেভেলপমেন্ট কোম্পানিকে গত বছর ২৪ লাখ ডলার জরিমানা করা হয়। এই অভিযোগ অস্বীকার করে তিনি প্রকাশ্য শুনানির দাবি জানিয়ে আসছিলেন। ওয়েইওয়েইর অভিযোগ, সরকারের সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে এই খড়্গ নেমে এসেছে। এএফপি। খারিজের পরওযুক্তরাষ্ট্রের হাতে তুলে না দিতে যুক্তরাজ্যের মিসরীয় বংশোদ্ভূত মুসলিম ধর্মীয় নেতা আবু হামজা আল-মাসরির করা আবেদন গত সোমবার খারিজ করে দেন ইউরোপীয় কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর)। হামজাকে যুক্তরাষ্ট্রগামী বিমানে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এরই মধ্যে গত বুধবার তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ না করার নির্দেশ দেন যুক্তরাজ্যের একটি উচ্চ আদালত। হামজার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে জঙ্গি প্রশিক্ষণ শিবির স্থাপনের ষড়যন্ত্র ও ইয়েমেনে পশ্চিমাদের অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দ্য হিন্দু।