সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
১২ পুলিশ নিহতইরাকের তিরকিত শহরের একটি কারাগারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ১২ জন সদস্য নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা গতকাল শুক্রবার এ তথ্য জানান। দেশটির রাজধানী বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই কারাগারটি জঙ্গিরা দখল করে নিয়েছিল। সালাহেদিন প্রদেশের ডেপুটি গভর্নর আহমেদ আবদুল জব্বার বলেন, কারাগারটির নিয়ন্ত্রণ আবার ফিরিয়ে আনা হয়েছে। বন্দুকধারীরা অস্ত্র ফেরত দিয়েছে। তবে ৮৩ জন কয়েদি পালিয়ে গেছে। এএফপি।দূতাবাসকর্মী প্রত্যাহারলিবিয়ার রাজধানী ত্রিপোলির মার্কিন দূতাবাস থেকে আরও কয়েকজন কর্মীকে সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র বিভাগ গত বৃহস্পতিবার জানায়, নিরাপত্তাজনিত কারণে ওই কর্মীদের প্রত্যাহার করা হচ্ছে। তবে আগামী সপ্তাহের মধ্যে তাঁরা আবার ত্রিপোলিতে ফিরতে পারবেন বলে যুক্তরাষ্ট্র আশাবাদী। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস এবং আরও তিন মার্কিন নাগরিক লিবিয়ার বেনগাজি শহরে ১১ সেপ্টেম্বর এক সন্ত্রাসী হামলায় নিহত হন। রয়টার্স। ভিডিওচিত্র অপসারণব্রাজিলে পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রদপ্রার্থীর প্রতি আক্রমণাত্মক একটি ভিডিওচিত্র ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের ব্রাজিল শাখা গত বৃহস্পতিবার জানায়, আদালতের নির্দেশে ভিডিওচিত্রটি সরানো হয়েছে। ব্রাজিলে গুগলের মহাপরিচালক ফ্যাবিও কোহেলো ওই ভিডিওচিত্রের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপনের সুযোগ না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। দেশে মত প্রকাশের স্বাধীনতা অব্যাহত রাখার পক্ষে নিজের অবস্থান তুলে ধরে তিনি ই-মেইলে একটি বিবৃতি প্রকাশ করেন। ব্রাজিলের মাতো গ্রোসো দো সুল রাজ্যের একটি আদালত কোহেলোর বিরুদ্ধে চলতি সপ্তাহের শুরুতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। রয়টার্স।হোয়াইট হাউসে হাদিইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাবুহ মনসুর হাদি গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সন্ত্রাসবাদবিরোধী প্রধান উপদেষ্টা জন ব্রেনানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মুসলিমবিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর কারণে ইয়েমেনে ছড়িয়ে পড়া বিক্ষোভের পর দেশটির প্রেসিডেন্ট হোয়াইট হাউসে গেলেন। জাতিসংঘে ভাষণ দেওয়ার পাশাপাশি গত মঙ্গলবার ওবামা সেখানে ইয়েমেনি প্রেসিডেন্টকে তাঁর ওই শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট সানায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করায় প্রেসিডেন্ট আবদ্রাবুহকে ধন্যবাদও জানান। এএফপি।