সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নতুন প্রধান বিচারপতিভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি আলতামাস কবির। গতকাল শনিবার শপথ নিয়েছেন এই বাঙালি বিচারপতি। রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে আলতামাস কবিরকে শপথবাক্য পড়ান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ মন্ত্রিসভার সদস্যরা, ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা অরুণ জেটলি প্রমুখ। বিচারপতি কবির সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার স্থলাভিষিক্ত হলেন। কাপাডিয়া শুক্রবার অবসর নেন। বিচারপতি কবির আগামী জুলাই মাস পর্যন্ত এই পদে থাকবেন।কলকাতায় ১৯৪৮ সালের ১৯ জুলাই জন্ম কবিরের। পড়াশোনাও কলকাতার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। কলকাতা প্রতিনিধিআত্মঘাতী হামলাইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবইয়ানের একটি হাসপাতালের প্রবেশপথে গতকাল শনিবার আত্মঘাতী বোমা হামলায় ১১ জন আহত হয়েছে। হাসপাতালের এক কর্মী জানান, লোদার শহরের ওই হাসপাতালের ওয়েটিং রুমে পৌঁছার আগেই সম্ভবত আত্মঘাতী তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এএফপিপাইলটের ভুলেনেপালের বিমান চলাচল মন্ত্রণালয় গতকাল শনিবার জানিয়েছে, পাইলটের ভুলেই সম্ভবত বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে সাত ব্রিটিশ ও পাঁচ চীনা পর্বতারোহীসহ ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার কাঠমান্ডু থেকে উড্ডয়নের পর পরই দুই প্রপেলার-বিশিষ্ট সীতা এয়ার ডোর্নিয়ার এয়ারলাইনসের বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি এভারেস্ট পর্বতের গেটওয়ে হিসেবে পরিচিত লুকলা শহরে যাচ্ছিল। সন্ধ্যার দিকে এটি বিমানবন্দরের কাছেই একটি নদীর তীরে বিধ্বস্ত হয়। এএফপি