সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমা হল বন্ধনেপালের রাজধানী কাঠমান্ডুর বেশিরভাগ সিনেমা হল গতকাল মঙ্গলবার বন্ধ ছিল। কট্টরপন্থী মাওবাদীদের বলিউডের চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবির পরিপ্রেক্ষিতে হল-মালিকেরা এ পদক্ষেপ নেন। কাঠমান্ডুর পুলিশের মুখপাত্র ধীরাজ প্রতাব বলেন, তিনটি প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন বন্ধ রাখা হয়েছে। আর দুটিতে চলেছে নেপালি চলচ্চিত্র। একজন হল-মালিক বলেন, তাঁর সামনে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কেননা, তাঁর হাতে নেপালি চলচ্চিত্র ছিল না। এএফপি।তিন জঙ্গি নিহতইয়েমেনের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজন আল-কায়েদা সদস্যকে হত্যা করেছে। জঙ্গিরা দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর এডেনে কয়েকটি স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর চারজন সদস্যও আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকবোঝাই দুটি গাড়ি ও আত্মঘাতী হামলায় ব্যবহূত তিনটি বেল্ট উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের একজন সোমালি নাগরিক। এএফপি।