সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইসনের ভিসা বাতিলনিউজিল্যান্ড সরকার গতকাল বুধবার সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনকে দেওয়া ভিসা বাতিল করেছে। আগামী নভেম্বরে একটি চ্যারিটি শোতে অংশ নেওয়ার জন্য তাঁকে ভিসা দেওয়া হয়েছিল। কিন্তু অভিবাসনমন্ত্রী কেট উইলকিনসন বলেন, শোর আয়োজনকারী প্রতিষ্ঠান পরে আর টাইসনের সঙ্গে কাজ করতে না চাওয়ায় ভিসা বাতিল করা হয়েছে। এপি। ভারতে বুলেট ট্রেনভারত প্রথমবারের মতো বুলেট ট্রেন কিনতে যাচ্ছে। তবে নতুন এই যানটি এর চলার পথের মাত্র কিছু অংশে সর্বোচ্চ গতিতে চলতে পারবে। হিন্দুস্তান টাইমস জানায়, সরকার ছয়টি নতুন ট্রেন কেনার ব্যাপারে জাপান, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা করছে। এই ট্রেনগুলো ঘণ্টায় ৩২৫ কিলোমিটার (২০২ মাইল) বেগে ছুটতে পারে। এএফপি।