সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানের ভেতরে সুঁইদুই চারটি নয়। শরীরের অভ্যন্তরে কুড়িটিরও বেশি সুঁই নিয়ে দিব্যি বেঁচে আছেন এক নারী। তাঁর বয়স ৩৫ বছর। বাড়ি ব্রাজিলের প্যারা অঙ্গ রাজ্যে। জানা যায়, ওই নারী কানের ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক ওই নারীর কানের এক্স-রে করান। কিন্তু এক্স-রে রিপোর্টে অপ্রত্যাশিতভাবে ধরা পরে তাঁর কানের ভেতরে নরম কোষে ২৪ থেকে ২৬টি লোহার সুঁই রয়েছে। তবে সুঁইগুলো কীভাবে তাঁর কানে প্রবেশ করল তা ওই নারী বলতে পারছেন না। চিকিৎসকেরা তাঁর কান থেকে অস্ত্রোপচারের মাধ্যমে সুঁইগুলো বের করার চিন্তাভাবনা করছেন। এএফপি।