সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সাংবিধানিক দায়মুক্তিপাকিস্তানের কেন্দ্রীয় আইনমন্ত্রী ফারুক এইচ নায়েক গতকাল শুক্রবার বলেছেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ড সরকারকে চিঠি লেখা নিয়ে সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধানে তাঁর সরকার আগ্রহী। একই সঙ্গে তিনি বলেন, দেশের সংবিধানের আওতায় কোনো বিচারের সম্মুখীন হওয়া থেকে প্রেসিডেন্টের দায়মুক্তি রয়েছে। ওই মামলা পুনরুজ্জীবিত করার অনুরোধ জানিয়ে সুইস সরকারকে যে চিঠি পাঠানো হবে, তার প্রথম দুটি অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ীই লেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। ডন। পরিবারের সবাইকেনয়াদিল্লিতে পাঁচ সদস্যের একটি পরিবারের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পারিবারিক সম্মান রক্ষার অজুহাতে ২০১০ সালে এক তরুণ দম্পতিকে হত্যা করায় সোমবার আদালত এক রায়ে তাদের ওই সাজা দেন। হত্যাকাণ্ডের শিকার এই দম্পতি হলেন যোগেশ ও আশা। জাত প্রথা মানতে গিয়ে আশার পরিবারের পক্ষ থেকে তাঁদের সম্পর্ককে অস্বীকৃতি জানানো হয়। পরে নির্যাতন ও বিদ্যুৎস্পৃষ্টে তাঁদের মেরে ফেলা হয়। হত্যাকাণ্ডের পরদিন আশার বাবা-মা, চাচা-চাচি ও এক চাচাতো ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। বিবিসি।