সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ঋণের প্রস্তাববিশ্বব্যাংক মাধ্যমিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ভারতকে ৫০ কোটি ডলার ঋণ প্রদানের প্রস্তাব দিয়েছে। সরকার ১১ হাজার নতুন মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ ও বিদ্যমান ৬০ হাজার বিদ্যালয় সংস্কারে এ তহবিল ব্যবহারের পরিকল্পনা করছে। এ ছাড়া সরকার ৪৪ হাজার প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করছে। ভারতে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি ওন্নো রাহল বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। দেশের তরুণ সমাজকে মানসম্পন্ন মাধ্যমিক শিক্ষা দিতে এটা জরুরি।’ এএফপি।গুলি করে হত্যাদক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলে এক শ্রমিকনেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। জাতীয় খনিশ্রমিক ইউনিয়নের (নাম) মুখপাত্র লেসিবা সেশোকা এক বিবৃতিতে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় ওয়েস্টার্ন প্ল্লাটিনামের শ্রমিক ইউনিয়নের এক শাখা সম্পাদককে মারিকানায় তাঁর নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়।’ এর আগের দিন রাসটেনবার্গের এলাকার একটি প্ল্লাটিনাম খনিতে ধর্মঘটকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে একজন নিহত হন। এএফপি।