সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুঁশিয়ারিযুক্তরাষ্ট্র গত রোববার ইসলামাবাদে অবস্থানকারী মার্কিন নাগরিকদের শহরটির বেশ কিছু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে একটি হুঁশিয়ারি জারি করলে তার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র তার নাগরিকদেরও সতর্ক করে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে একটি সতর্কবার্তা দেয়। পিটিআই।মাথার দাম আফগান ধর্মীয় নেতা মীর ফারুক হুসাইনি গত রোববার মুসলিমবিদ্বেষী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’-এর নির্মাতাকে হত্যার জন্য তিন লাখ ও মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর কার্টুন অঙ্কনকারী ফরাসি কার্টুনিস্টকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন। গত রোববার তিনি এ ঘোষণা দেন। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের প্রভাবশালী এই ধর্মীয় নেতা বলেন, পুরস্কারের এই অর্থ জোগাড়ে তিনি তাঁর যাবতীয় সম্পদ ও জমিজমা বিক্রি করে দেবেন। এএফপি।