সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অভিযোগ প্রত্যাহারভারতের সরকার দুর্নীতিবিরোধী কার্টুনিস্ট অসীম ত্রিবেদির বিরুদ্ধে আনা প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। দেশটির সংবিধান ও জাতীয় নেতাদের ব্যঙ্গাত্মক ছবি আঁকায় গত মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জনরোষের মুখে জামিনে তাঁকে মুক্তি দেওয়া হয়। তাঁর গ্রেপ্তারকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে খেপে ওঠে অনেক ভারতীয়। বিবিসি। সেনাবাহিনী প্রস্তুতইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তাঁর দেশের সেনাবাহিনী ইরানে যেকোনো ধরনের আগ্রাসনের ‘চিন্তাকে পর্যন্ত’ গুঁড়িয়ে দিতে প্রস্তুত। সর্বোচ্চ ধর্মীয় নেতার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল শুক্রবার এ কথা জানায়। ইরানের এ প্রস্তুতি দেশটির যুদ্ধবাজ শত্রুদের দুর্বল ও তাদের আগ্রাসনের ইচ্ছাকে দমিয়ে দিয়েছে বলেও আয়াতুল্লাহ খামেনি বলেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে সফরকালে তিনি এ বক্তব্য দেন। এপি।গ্রেপ্তারআফগানিস্তানে গত বছর একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর সাত সদস্যকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রয়্যাল মিলিটারি পুলিশ ওই সাতজনকে গ্রেপ্তার করে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত বছর আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে থ্রি কমান্ডো ব্রিগেডের ঘাঁটি থাকার সময় ওই হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনার সঙ্গে একজন বিদ্রোহী সেনাসদস্যের সংশ্লিষ্টতা থাকলেও কোনো বেসামরিক ব্যক্তি জড়িত ছিলেন না। বিবিসি।