সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-সাশ্রয়ে...জ্বালানি-সংকট মোকাবিলায় পাকিস্তান নতুন এক কৌশল নিয়েছে। আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোশাক পরতে নির্দেশ দেওয়া হয়েছে। শীতকালে গরম পোশাক ও গ্রীষ্মকালে নিজেকে ঠান্ডা রাখার জন্য ঢিলেঢালা পোশাক পরতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এএফপি।বিরোধ মিটেছেসুইজারল্যান্ডের জাতীয় রেলওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠান এসবিবির সঙ্গে অ্যাপলের বিরোধ মিটে গেছে। এসবিবির অনুমতি ছাড়া অ্যাপল তাদের আইপড ও আইফোনে এসবিবির বিখ্যাত ঘড়ির নকশা ব্যবহার করছিল। এ কারণে বিরোধ দেখা দিয়েছিল। গত শুক্রবার এসবিবি এক বিবৃতিতে জানায়, অ্যাপলের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। অ্যাপল একটি চুক্তির আওতায় এসবিবির ঘড়ির নকশা ব্যবহার করতে পারবে। এএফপি।