সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
লাখপতি আড়াই লাখভারতে ২০১৭ সাল নাগাদ লাখপতি (মিলিয়নেয়ার) মানুষের সংখ্যা দুই লাখ ৪২ হাজারে দাঁড়াতে পারে। ক্রেডিট সুইস রিসার্চ ইনস্টিটিউটের ‘গ্লোবাল ওয়েলথ’ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভারতে লাখপতি মানুষের সংখ্যা এক লাখ ৫৮ হাজার। ২০১৭ সালে এই সংখ্যা দুই লাখ ৪২ হাজারে দাঁড়াবে। ফলে দেখা যাচ্ছে, পাঁচ বছরে ভারতে কোটিপতি মানুষের সংখ্যা ৫৩ শতাংশ বাড়বে। বর্তমানে দেশটিতে ৯৫ শতাংশ মানুষের সম্পদ ১০ হাজার ডলারের নিচে। স্বল্পসংখ্যক মানুষের সম্পদ ১০ হাজার ডলারের বেশি। টাইমস অব ইন্ডিয়া।দুই বছর পরঘটনাটি ২০১০ সালের ডিসেম্বরের। জার্মানির দক্ষিণাঞ্চলে এক লোক বাইরে গাড়ি রেখে একটি ক্লাবের পার্টিতে যোগ দেন। সেখানে সারা রাত মদ পান করেন তিনি। মাতাল অবস্থায় ক্লাব থেকে বেরিয়ে গাড়ি কোথায় রেখেছিলেন, তা ভুলে যান। খোঁজাখুঁজি করে না পেয়ে পরে বিষয়টি তিনি পুলিশকে জানান। অনেক দিন তদন্ত চালিয়ে শেষ পর্যন্ত পুলিশ গত মাসে ঘটনাস্থলের চার কিলোমিটার দূর থেকে গাড়িটি উদ্ধার করে। পুলিশ জানায়, মেয়াদোত্তীর্ণ স্টিকার দেখে গাড়িটি শনাক্ত করা হয়। রয়টার্স।