সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকর্ম চুরিনেদারল্যান্ডের রটারডামের কুন্সথাল জাদুঘর থেকে পাবলো পিকাসো ও ভ্যান গঘসহ ঊনিশ ও বিশ শতকের বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের আঁকা বেশ কয়েকটি মূল্যবান চিত্রকর্ম চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রটারডাম পুলিশের একজন মুখপাত্র জানান, সোমবার রাতে জাদুঘরের বেশ কিছু মূল্যবান শিল্পকর্ম চুরি হয়। এ বিষয়ে তদন্ত চলছে এবং ফরেনসিক বিভাগের লোকেরা ঘটনাস্থলে অবস্থান করছেন। চুরি যাওয়া শিল্পকর্মের একটি ফরাসি চিত্রশিল্পী হেনরি মাতিসের হতে পারে। এএফপি।মিশেলের ভোটমার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। গত সোমবার ভোট দেওয়ার পর পরই মিশেল প্রেসিডেন্ট ওবামাকে এক টুইটার বার্তায় লেখেন, ‘হে বারাক ওবামা, এই মাত্র আমি আমার আগাম ভোট ডাকে পাঠিয়ে দিয়েছি। আমি নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি।’ ফিরতি বার্তায় ওবামা লেখেন, ‘আমিও তোমাকে অনুসরণ করছি। ২৫ অক্টোবর আমিও আগাম ভোট দেব।’ এএফপি।