সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভপাত বৈধউরুগুয়েতে গর্ভপাতকে বৈধতা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার দেশটির সিনেটে এ বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে। সিনেটের অধিকাংশ সদস্যই বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলটি পাস হলে উরুগুয়ে হবে লাতিন আমেরিকার দ্বিতীয় দেশ, যেখানে গর্ভপাতকে বৈধতা দেওয়া হলো। ১৯৯৫ সালে গায়ানায় গর্ভপাতকে বৈধতা দেওয়া হয়। উরুগুয়েতে অবৈধ গর্ভপাতের তেমন পরিসংখ্যান পাওয়া যায় না। এএফপি।ভেনেজুয়েলার বিরুদ্ধে...সিমন বলিভারের হূত কিছু জিনিসপত্র ফেরত পেতে ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে মামলা করেছেন এক মার্কিন নাগরিক। গত মঙ্গলবার মায়ামির একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়। ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিকার্ডো ডেভেনগোয়েশিয়া মামলার আরজিতে উল্লেখ করেন, ২০০৭ সালে ভেনেজুয়েলা সরকার তাঁর কাছ থেকে ওই সব জিনিস ধার নেয়। এর মধ্যে ছিল, সিমন বলিভারের একগোছা চুল, তাঁর লেখা কিছু চিঠি ও কাগজপত্র। স্পেনের শাসন থেকে দক্ষিণ আমেরিকাকে মুক্ত করতে ব্যাপক ভূমিকা ছিল সিমন বলিভারের। বিবিসি।