সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অ্যাকাউন্ট বন্ধজার্মানিতে একটি নব্য-নাৎসি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। জার্মান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার টুইটার কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। এর ফলে এখন থেকে বিশ্বের অন্যান্য দেশের নাগরিকেরা ওই সাইট দেখতে পারবেন। শুধু জার্মানিতে কেউ সাইটটি দেখতে পারবেন না। গত জানুয়ারিতে আঞ্চলিক সেন্সরশিপ নীতিমালা চালুর পর থেকে এই প্রথম টুইটার কোনো দেশে এটি বলবৎ করল। এই নীতিমালা অনুসারে কোনো নির্দিষ্ট দেশের বিষয়বস্তু সে দেশের আইনের লঙ্ঘন ঘটালে সেটা টুইটার থেকে সরিয়ে নেওয়া হবে। বিবিসি।‘প্লেবয়’ যাজকক্রোয়েশিয়ায় অর্থ আত্মসাৎ ও বিবাহিত নারীকে নিয়ে পালানোর অভিযোগে এক ‘প্লেবয়’ যাজককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গির্জার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়ার অভিযোগে কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা করে। পুলিশের কর্মকর্তারা জানান, সাইম নিমাক (৩৪) নামের ওই যাজককে মুঠোফোনের সূত্র ধরে গত বুধবার রাজধানী জাগরেবের একটি ভবন থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই নারীকেও তাঁর সঙ্গে পাওয়া যায়। এএফপি।