সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ধর্ষণের দায়েদুবাইয়ে ভারতীয় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে এক মিসরীয়কে ১০ বছরের করাদণ্ড দিয়েছেন শারজার একটি শরিয়া আদালত। তবে শারজার একটি মিউনিসিপ্যাল প্রতিষ্ঠানে কর্মরত ওই মিসরীয়র পরিচয় জানা যায়নি। শারজার পুলিশ জানায়, ওই মিসরীয় গৃহবধূর বাড়িতে গিয়ে তাঁকে মারধরের পর ধর্ষণ করে। পুলিশ আরও জানায়, কারাগারে আটক ওই মিসরীয় রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এএফপি।২৮০ জঙ্গি গ্রেপ্তারপাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের উপজাতি অধ্যুষিত বারা তেশিল এলাকায় অভিযান চালিয়ে কমপক্ষে ২৮০ জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে। সরকারি সূত্র জানায়, জঙ্গিদের ধরতে উপজাতি অধ্যুষিত এলাকায় অভিযান অব্যাহত থাকবে। গত কয়েক মাসে জঙ্গিবিরোধী অভিযানে ২০০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। এই অভিযানে এ পর্যন্ত ৫০০ জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে। ডন নিউজ অনলাইন।১২ দেহরক্ষী নিহতকলম্বিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সে দেশের সশস্ত্র বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী ফার্কের ১২ জন সদস্যকে হত্যা করেছেন। তাঁরা ছিলেন সংগঠনটির প্রধান কমান্ডার আলফনসো কানোর দেহরক্ষী। সেনা কর্মকর্তারা বলেন, বিমানবাহিনী, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা শনিবার রাতে কলম্বিয়ার মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় ফার্কের প্রধান কমান্ডার গুইলারমো লিয়ন সায়েজের (আলফনসো কানো) আস্তানায় যৌথ অভিযান চালান। এতে কমান্ডার কানোর ১২ জন দেহরক্ষী নিহত হন। তবে কানো পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এএফপি।হত্যার হুমকিআল-কায়েদার উত্তর আফ্রিকার শাখা গত রোববার বলেছে, ফরাসি সরকার তাদের বন্দী বিনিময়ের দাবি মেনে না নিলে তাদের কাছে জিম্মি ফরাসি নাগরিক মাইকেল জার্মানিয়াউকে হত্যা করা হবে। দাবি মেনে নেওয়ার জন্য ফ্রান্সকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে আল-কায়েদা। গতকাল সোমবার থেকে সময় গণনা শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা এসআইটিই এ কথা জানায়।আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) গত মে মাসে জানিয়েছে, মাইকেল জার্মানিয়াউ (৭৮) তাদের হাতে জিম্মি রয়েছেন। গত এপ্রিল মাসে তিনি নাইজারের উত্তরাঞ্চল থেকে অপহূত হন। একিউআইএমের বিবৃতিতে বলা হয়, মুজাহিদীনেরা শেষবারের মতো ফ্রান্সকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আর সময় বাড়ানো হবে না। ডন অনলাইন।