সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলার হুমকিউত্তর কোরিয়া আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ‘সামরিক আঘাত’ হানার হুমকি দিয়েছে। চলমান আন্তসীমান্ত উত্তেজনার মধ্যেই গতকাল শুক্রবার তারা এই হুমকি দেয়। তবে সিউলও উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক বিতর্কিত জলসীমার কাছে একটি দ্বীপে ঝটিকা সফরে যান। দুই বছর আগে পিয়ংইয়ং সেখানে গোলাবর্ষণ করেছিল। এর এক দিন পরই হামলার হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং। এএফপি। ১৪ সেনা নিহতইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি সেনাঘাঁটিতে আল-কায়েদা জঙ্গিরা আত্মঘাতী হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছেন। সামরিক কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার ভোরে চার জঙ্গি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আবিয়ান প্রদেশের ওই সেনাঘাঁটির সামনে যায়। এ সময় জঙ্গিরা ফটকে দুই সেনাপ্রহরীকে গুলি করে হত্যা করে। পরে ঘাঁটির অভ্যন্তরে প্রবেশের পর তিন জঙ্গি গাড়ি থেকে নেমে পড়ে। এ সময় চালক গাড়ি নিয়ে ভেতরে গিয়ে এর বিস্ফোরণ ঘটায়। এএফপি।