সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ীর জন্যজাপানের মন্ত্রিসভার সদস্যরা সবাই মিলে একটি ওয়াশিং মেশিন কিনেছেন। উপহার হিসেবে সেটি দেওয়া হবে চিকিৎসাবিজ্ঞানে চলতি বছর নোবেল পুরস্কার বিজয়ী জাপানি নাগরিক সিনইয়া ইয়ামানাকাকে। স্টেমসেল গবেষণার স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের গবেষক জন গার্ডনের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কারের এক লাখ ২০ হাজার মার্কিন ডলার অর্জন করেন ইয়ামানাকা। তিনি কৌতুক করে বলেছিলেন, ওসলো থেকে যখন ফোনে নোবেল বিজয়ের খবরটি পান, তখন তিনি নিজের ত্রুটিপূর্ণ ওয়াশিং মেশিন সারাচ্ছিলেন। এএফপি। স্কেট পার্কের দাবিআর্জেন্টিনায় স্কেটিংয়ের (বরফের ওপর বিশেষ ধরনের খেলা) জন্য আরও পার্ক স্থাপনের দাবিতে বিক্ষোভ হয়েছে। দেশটির রাজধানী বুয়েন্স এইরেসের প্লাজা দে মায়ো এলাকায় গত শনিবার ওই বিক্ষোভ হয়। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ওই বিক্ষোভের আয়োজন করা হয়। অগাস্তিন নামের একজন বিক্ষোভকারী বলেন, স্কেটিং অনুশীলনের জন্য তাঁরা আরও জায়গা চান। শহরটিতে কেবল সাইকেল চালানোর লেন রয়েছে, কিন্তু স্কেটিংয়ের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। এএফপি।২৩ বছর পরভারতের মুম্বাই শহরে হিসাব ও নিরীক্ষা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের ব্যাপারে ১১ অক্টোবর আদালতের রায় হয়েছে। এই রায়ের জন্য তাঁরা দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করেছেন। বোম্বে হাইকোর্ট সূত্র জানায়, ওই ব্যক্তির স্ত্রী বিয়ের তিন মাসের মাথায় শ্বশুরবাড়ি ছেড়ে যান। যৌথ পরিবারে বসবাসে তাঁর আপত্তি ছিল। বিষয়টি মীমাংসার জন্য সব ধরনের প্রস্তাবই প্রত্যাখ্যান করেন ওই নারী। শেষে বিবাহবিচ্ছেদের জন্য ওই দম্পতি আদালতে যান। টাইমস অব ইন্ডিয়া।