সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটজনের মৃত্যুপশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে গতকাল সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তিনজন। ডায়মন্ড হারবারের ১১ জন মিলে কলকাতার পূজার প্রতিমা দেখে ফেরার পথে ভোর সাড়ে চারটার দিকে ১১ জন যাত্রীসহ ওই মারুতি গাড়িটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা থানার শিবানীপুরের মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা খায়। পরে গাড়িটি পাশের নালায় পড়ে যায়। নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশুও রয়েছে। কলকাতা প্রতিনিধি।তিন নারী নিহতযুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ব্রুকফিল্ডে গত রোববার একটি বিউটি স্পাতে এক বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, র্যা ডক্লিফ হাউটন (৪৫) নামের এক যুবক বিউটি স্পাতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। ওই স্পায় হাউটনের স্ত্রী কাজ করতেন। তবে গুলিতে যাঁরা নিহত হয়েছেন তাঁদের মধ্যে হাউটনের স্ত্রী আছে কি না তা নিশ্চিত করে জানা যায়নি। ঘটনার পর পুলিশ ওই স্পার পাশে অবস্থিত একটি বিপণিবিতান, হাসপাতালসহ পুরো এলাকা বন্ধ করে দিয়ে হাউটনের খোঁজে তল্লাশি চালায়। পরে ঘটনাস্থল থেকে হাউটনের লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে এই হতাহতের ঘটনা ঘটেছে বলেপুলিশজানায়। বিবিসি।