সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিস্ফোরণে নিহত ২২সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল বৃহস্পতিবার সকালে জ্বালানি গ্যাস বহনকারী ট্যাংকার বিস্ফোরণে ২২ জন নিহত ও ১১১ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রিয়াদের কুরাইশ রোডে সকাল সাতটা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ট্যাংকারটি মোড় নেওয়ার সময় একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা খায় এবং তা বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এএফপি।সেই টেবিল...যে টেবিলে বসে ড্রাকুলা উপন্যাসটি লিখেছিলেন ব্রাম স্টোকার, সেই টেবিলটি নিলামে উঠছে। আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর আয়োজন করা হবে এই নিলামের। নিলামকারী মার্কিন প্রতিষ্ঠান প্রোফাইলস ইন হিস্ট্রি আশা করছে, টেবিলটি ৬০ থেকে ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হতে পারে। ১৮৯৭ সালে প্রকাশিত হয় হরর কাহিনি ড্রাকুলা। বইটি ক্রমে দুনিয়াজুড়ে খ্যাতি অর্জন করে এবং অমর লেখকদের সারিতে নিজ আসনটি পাকা করে নেন আইরিশ বংশোদ্ভূত লেখক ব্রাম স্টোকার। রয়টার্স।কাচের মসজিদভারতে এই প্রথম নির্মিত হয়েছে কাচের এক দৃষ্টিনন্দন মসজিদ। মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে এটি নির্মাণ করা হয়েছে। রঙিন কাচের এই মসজিদের উচ্চতা ১২০ ফুট। সবুজ আলোয় সাজানো হয়েছে একে। এখানে একসঙ্গে দুই হাজার মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। মহিলাদের নামাজের জন্য রাখা হয়েছে আলাদা জায়গা। কলকাতা প্রতিনিধি।