সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহায়তা প্রার্থনানিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো ঘূর্ণিঝড় স্যান্ডির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকারের কাছে তিন হাজার কোটি ডলারের সহায়তা চেয়েছেন। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের আগে তিনি এ সহায়তা চাইলেন। গত সোমবার কুওমো সাংবাদিকদের বলেন, অর্থনীতি, অবকাঠামো, আবাসন, সরকারি ভবন ও ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য এই তহবিল চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা যত দ্রুত নিউইয়র্কের অর্থনীতিকে গতিশীল করতে পারব, ততই এই অঙ্গরাজ্য ও দেশের মঙ্গল হবে।’ এএফপি। পার্লামেন্ট ভাঙছেজাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা আগামী শুক্রবার নাগাদ দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া আগামী মাসে দেশটির সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে নোদা ক্ষমতা হারাতে পারেন। গতকাল মঙ্গলবার দেশটির গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। নিক্কি বিজনেস ডেইলি ও আশাহি শিম্বুনসহ জাপানের গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নোদা ১৬ ডিসেম্বর অথবা বিলম্ব হলে ২০ জানুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেবেন। এএফপি।