সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কৌশলী ওবামামিয়ানমার বনাম বার্মা বিতর্ক এড়াতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কৌশলী ভূমিকা নিয়েছেন। দেশটিতে গতকাল সোমবার ঐতিহাসিক সফরকালে তিনি দুটি নামই উচ্চারণ করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এর আগে মিয়ানমার সফরকালে বিতর্ক এড়াতে দেশটির নামের পরিবর্তে ‘এই দেশ’ বলেছিলেন। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এখনো বার্মা নামটিই ব্যবহার করেন। সামরিক জান্তার শাসনামলে দেশটির নাম বদল করে মিয়ানমার রাখা হয়। সেনা-সমর্থিত বর্তমান সরকার সেই নামটিই ব্যবহারের পক্ষপাতী। এএফপি।আত্মঘাতী হামলাপাকিস্তানের আফগান সীমান্তবর্তী পেশোয়ারে গতকাল সোমবার ইসলামপন্থী দলের সাবেক একজন নেতাকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। তবে হামলায় তিনি বেঁচে গেছেন। আহত হয়েছেন দলের স্থানীয় চারজন কর্মী। কর্মকর্তারা জানান, পেশোয়ারের মোহমান্দ এলাকায় একজন নারী পাকিস্তানের বৃহৎ ইসলামপন্থী দল জামায়াত-ই-ইসলামির সাবেক প্রধান কাজী হুসেইন আহমদকে লক্ষ্য করে ওই হামলা চালান। এএফপি।