সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ডলারভর্তি ব্যাগভুলে ট্যাক্সিক্যাবের পেছনের আসনে ডলারের ব্যাগ ফেলে যান এক থাই দম্পতি। পরক্ষণেই তা সিঙ্গাপুরের ট্যাক্সিচালক সিয়া কা তিয়ানের নজরে আসে। ব্যাগ খুলে গোনার পর তো তাঁর চোখ ছানাবড়া। পাক্কা নয় লাখ মার্কিন ডলার। তবে এত বড় অঙ্কের টাকাও তাঁর মনে বিন্দুমাত্র লোভের সঞ্চার করতে পারেনি। ট্যাক্সিস্ট্যান্ডে গিয়েই ওই দম্পতির হাতে ডলারের ব্যাগ তুলে দেন চালক তিয়ান। এএফপি।মন্ত্রী বরখাস্তপুলিশের সমালোচনা করায় মালদ্বীপের মানবাধিকারমন্ত্রী ধিয়ানা সাইদকে বরখাস্ত করা হয়েছে। সরকারি এক বিবৃতিতে গতকাল মঙ্গলবার এ খবর জানানো হয়। দেশটির একটি দ্বীপে অভিযান চালিয়ে ধিয়ানার স্বামীসহ বিরোধীদলীয় কয়েকজন আইনপ্রণেতাকে মদ্যপানের অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে বলে অভিযোগ করেছিলেন ধিয়ানা। তাঁর সমালোচনাকে ‘পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ’ হিসেবে বিবেচনা করেছে সরকার। এএফপি।