সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার ৩২০মাফিয়াবিরোধী বড় ধরনের অভিযানে গতকাল মঙ্গলবার ভোরে ইতালীয় পুলিশ কমপক্ষে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্র থেকেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ক্ষমতাধর অপরাধী চক্র ‘এনড্র্যানগেটা’ বা ক্যালাব্রিয়ান মাফিয়ারা খুন, অস্ত্র ব্যবসা, মাদক পাচারসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ইউরোপজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড করার পাশাপাশি দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বে মাদক ব্যবসা ছড়িয়ে দিতে মাফিয়ারা ক্যালাব্রিয়ার দরিদ্র অঞ্চল এবং ইতালির সমৃদ্ধ উত্তরাঞ্চলে ঘাঁটি বিস্তার করেছে বলে পুলিশ জানায়। রয়টার্স।বৈঠকভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির মধ্যে আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত জানান, বৈঠকে সুনির্দিষ্ট কোনো আলোচ্যসূচি নেই। তবে দেশ দুটির মধ্যকার বিবাদমান সব বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের নেতাদের ঐকমত্যে পৌঁছার বিষয়ে বিশ্লেষকেরা সন্দেহ প্রকাশ করলেও পারস্পরিক বিশ্বাস পুনঃস্থাপনে বৈঠটিকে সুযোগ হিসেবে দেখছেন তাঁরা। এর আগে গত এপ্রিলে ভুটানে সার্ক সম্মেলনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক করেন। এএফপি।