সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগ্নতাবিরোধী আইনযুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গত মঙ্গলবার প্রকাশ্যে নগ্নতা নিষিদ্ধ করে আইন সামান্য ব্যবধানে পাস হয়েছে। এই আইনের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন নগ্নতার পক্ষের প্রতিবাদকারীরা। সান ফ্রান্সিসকোর সরকারি কার্যালয় সিটি হলের সামনে এ বিক্ষোভ করা হয়। সান ফ্রান্সিসকোর বোর্ড অব সুপারভাইজারসের সদস্য স্কট উইনারের প্রকাশ্যে নগ্নতা নিষিদ্ধকরণ প্রস্তাবের ওপর গত মঙ্গলবার ভোটাভুটি হয়। এতে ছয়জন সদস্য প্রস্তাবের পক্ষে এবং পাঁচজন বিপক্ষে ভোট দেন। এএফপি।মন্ত্রিসভায় রদবদলপশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় গতকাল বুধবার রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আটজন। আর পাঁচজন মন্ত্রীর পদোন্নতি এবং দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। নতুন আটজনসহ মোট ১৩ জন মন্ত্রী গতকাল সকালে রাজভবনে রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে শপথ নিয়েছেন। নতুন আট মন্ত্রী হলেন: কৃৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, হুমায়ুন কবীর, বেচারাম মান্না, স্বপন দেবনাথ, রাজীব বন্দ্যোপাধ্যায়, পুণ্ডরীকাক্ষ সাহা, মন্টুরাম পাখিরা ও গিয়াস উদ্দিন মোল্লা। কলকাতা প্রতিনিধি