সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরিয়ে ফেলছেজীবনে কত স্বপ্নই তো দেখে মানুষ। কেউ কেউ মৃত্যুর পরও শান্তিতে ঘুমাতে চায়। তবে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুরে এ ধরনের সুবিধা বিরল হয়ে পড়ছে। এর কারণও একটু ভিন্ন। সিঙ্গাপুরের বুকিত ব্রাউনে লক্ষাধিক মানুষের সমাধি রয়েছে। সমাধি রয়েছে খ্যাতিমান ব্যবসায়ী থেকে শুরু করে গোত্রপ্রধানসহ অনেকের। তবে কর্তৃপক্ষ আগামী বছর এই সমাধিক্ষেত্রের ওপর দিয়ে আট লেনের মহাসড়ক নির্মাণের কাজ শুরু করবে। এরই মধ্যে অনেক সমাধি সরিয়ে নেওয়া হয়েছে। রয়টার্স।কুকুরের স্বাস্থ্যআপনার পোষা কুকুরটি খাবার ঠিকমতো খাচ্ছে কি? মুটিয়ে যায়নি তো? এসব বিষয় নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। তাঁদের জন্য একটি সুসংবাদ আছে। জাপানের ফুজিৎসু কোম্পানি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে, যার মাধ্যমে কুকুরের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা সম্ভব। এ জন্য কুকুরের গলায় একটি বিশেষ যন্ত্র থাকবে। আর কুকুরের মালিকের কাছে থাকবে একটি অনলাইন ডায়েরি। এতে কুকুর কত পা ফেলছে, এর শরীরের তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি ইত্যাদি বিষয় উঠে আসবে। এএফপি।