সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন সিরিয়াইন্টারনেট প্রযুক্তি থেকে সিরিয়া নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছে। বিশ্বের ওয়েবক্ষেত্র পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো গত বৃহস্পতিবার এ খবর দিয়েছে। আকামাই নামের একটি প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১০টা ২৬ মিনিট থেকে সিরিয়া অফ লাইনে চলে গেছে। রেনেসিস নামের আরেক প্রতিষ্ঠান এ খবর সমর্থন করে জানিয়েছে, সিরিয়ার ৮৪টি আইপি ঠিকানার কোনোটিতেই প্রবেশ করা যাচ্ছে না। বিদ্রোহীরা জানিয়েছে, বড় ধরনের অভিযানের আগে সরকার এভাবে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে। এএফপি।