সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ জনের মৃত্যুপাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পার্বত্য এলাকায় ভূমিধসে আট সেনাসদস্যসহ অন্তত ১২ জনের মৃত্যু ও নয় ব্যক্তি নিখোঁজ হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার এ খবর জানিয়েছেন। ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি দুর্গম এলাকায় প্রবল তুষারপাতের প্রভাবে গত শুক্রবার ভোরে দুটি ভূমিধস হয়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে বলে সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। এএফপি।৮৯ হাজার গাড়ি মোটরগাড়ি নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে অন্তত ৮৯ হাজার ত্রুটিপূর্ণ গাড়ি ফেরত চেয়েছে। ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার এসব গাড়ি ফেরত চাওয়া হয়। ফোর্ড কর্তৃপক্ষ জানায়, তারা ২০১৩ সালের দুটি মডেলের ত্রুটিপূর্ণ গাড়ি স্বেচ্ছায় প্রত্যাহার করছে। চলন্ত অবস্থায় এবব গাড়িতে আগুন ধরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ রকম কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত মেলেনি। এএফপি।