সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পদক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুর কাছে গতকাল রোববার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৫৪ মিনিটে ওই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী পোর্ট ভিলার ১০৮ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে মাটির ৩৪ কিলোমিটার গভীরে। এএফপি।নিহত ২৬সোমালিয়ায় দুটি গোত্রের মধ্যে সহিংসতায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। সোমালিয়ার মধ্যাঞ্চল নিয়ন্ত্রণকারী আহলু সুন্না মিলিশিয়ার একজন শীর্ষস্থানীয় কামান্ডার জানান, গালগাদুদ অঞ্চলে গত শনিবার প্রতিদ্বন্দ্বী সালেবান ও দুদুবলি গোত্রের মধ্যে ওই সংঘর্ষ হয়। দুই পক্ষই অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে। পাশ্ববর্তী আদাদু অঞ্চলের প্রধান হাসপাতালের এক চিকিৎসক জানান, এখন পর্যন্ত আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এএফপি।