সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমতার বিরুদ্ধেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার শুনানি কলকাতা হাইকোর্টে কাল শুক্রবার শুরু হচ্ছে। বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে ওই মামলা হয়। বিচারপতি প্রতাপ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির কার্যক্রম পরিচালনা করা হবে বলে গতকাল বুধবার জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যসহ বেশ কয়েকজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননাসংক্রান্ত ওই মামলা দায়ের করা হয়। কলকাতা প্রতিনিধি।আবেদন খারিজপাকিস্তানে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর আবেদন সুপ্রিম কোর্ট গতকাল বুধবার প্রত্যাখ্যান করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি জাওয়াদ এস খাজা এবং বিচারপতি খিলজি আরিফ হোসেনের বেঞ্চ আদালতে ওই আবেদনের শুনানি হয়। সিএনজি স্টেশনের মালিকেরা ওই আবেদন করেছিলেন। পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ওআরজিএ) আইনজীবী সালমান আকরাম রাজা গতকালের শুনানিতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। আদালত তিন হাজার ৩৯৫টি সিএনজি স্টেশনের মূল্যতালিকা উপস্থাপনের নির্দেশ দেন। ডন।