সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
চ্যালেঞ্জের মুখে জুমাএএনসির নেতা হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার অবস্থান চ্যালেঞ্জের মুখে। দলটির নেতৃত্ব নিয়ে আগামী সপ্তাহে নিজের ডেপুটি কেগালেমা মোতলান্থের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। ডেপুটি মোতলান্থের মুখপাত্র থাবো মাসেবে বলেন, এএনসির নেতা হিসেবে মোতলান্থে তাঁকে মনোনীত করার বিষয়টি মেনে নিয়েছেন। জুমার পক্ষে দলের অধিকাংশের সমর্থন থাকলেও সমালোচকেরা মনে করেন, তিনি দক্ষিণ আফ্রিকার সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। এএফপি।আপিসিতের বিচার!হত্যার অভিযোগে সাবেক থাই প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়াকে বিচারের মুখোমুখি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিনি তৎকালীন উপপ্রধানমন্ত্রী সুথেপ থাগসুবানকে নিয়ে বিচার মন্ত্রণালয়ের ভবনে হাজির হন। তাঁর বিরুদ্ধে ব্যাংককের ডিপার্টমেন্ট অব স্পেশাল ইনভেস্টিগেশনে (ডিএসআই) আনুষ্ঠানিক অভিযোগ তোলা হবে। এএফপি।