সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামা ছুটিতেবড়দিন সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার সপরিবারে হাওয়াই দ্বীপ গেছেন। হোয়াইট হাউস ছাড়ার আগে ওবামা সাংবাদিকদের বলেন, ‘আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।’ তবে তিনি কবে নাগাদ ওয়াশিংটনে ফিরবেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি হোয়াইট হাউস। ঐতিহ্যগতভাবে ওবামা পরিবার হনুলুলুতে বড়দিনের ছুটি কাটিয়ে আসছে। রয়টার্স। জাতিসংঘের অস্বীকৃতিমহাপ্রলয় থেকে মানুষজনকে রক্ষার জন্য নৌকার টিকিট বিতরণের কথা অস্বীকার করেছে জাতিসংঘ। গত শুক্রবার সংস্থাটি চীনা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সিনা ওয়েবাওয়ে এ কথা বলেছে। মায়া সভ্যতার ভবিষ্যদ্বাণী অনুসারে ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হবে—এমন তথ্যের ভিত্তিতে চীনা নিলামকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের মাধ্যমে এসব টিকিট বিক্রি করা হয়। প্রতিটি টিকিটের খুচরা মূল্য ছিল ১ দশমিক ৬০ ডলার। টিকিটের শিরোনাম ছিল ইউনাইটেড নেশনস চায়না টিবেটান নোয়া’স আর্ক টিকিট। এএফপি। খুনিকে বিয়ে নয়নিজের যমজ বোনের খুনিকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন এডিথ কাসাস নামের আর্জেন্টিনার এক তরুণী। তবে দেশটির আদালত ওই বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ২০১০ সালে আর্জেন্টিনার সান্তা ক্রুজ প্রদেশে এডিথের বোন জোহানা কাসাসকে হত্যা করেন ভিক্টর সিনগোলানি নামের এক তরুণ। পরে তাঁর ১৩ বছরের কারাদণ্ড হয়। বর্তমানে তিনি কারাগারে সাজা ভোগ করছেন। সম্প্রতি ওই তরুণকে মেয়ে বিয়ে করার চেষ্টা করছে বলে মা মারসেলিনা আদালতে অভিযোগ দিলে ওই পদক্ষেপ নেন বিচারক। এএফপি।