সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি সংক্ষেপবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ছুটি সংক্ষিপ্ত করে গতকাল বুধবার ওয়াশিংটনে ফিরেছেন। বড়দিনের ছুটি কাটাতে তিনি হাওয়াই দ্বীপে গিয়েছিলেন। অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণে ওই পরিকল্পনা অনুযায়ী আগামী বছর কর বৃদ্ধি ও সরকারি ব্যয় হ্রাসের মতো কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হবে। বিরোধী দল রিপাবলিকান পার্টির সঙ্গে বাজেট নিয়ে ওবামা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এএফপি।রানওয়েতে মাতলামিনেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দরের রানওয়েতে মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় যুক্তরাজ্যের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার বড়দিনের উৎসবে বাড়ি যাওয়ার জন্য ওই ব্যক্তি বিমানবন্দরের একটি ফটকের জরুরি বহির্গমন বোতাম চাপ দেন। পরে বিমানবন্দরে থাকা একটি গাড়ি চুরি করে তিনি রানওয়েতে ছুটতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত করা হচ্ছে। এএফপি।